Thursday, December 29, 2016

জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন নাহিদ। আর ফিজার দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ক্ষুদে শিক্ষার্থীদের ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। দুই মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর পরই শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। যে কোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে।

No comments:

Post a Comment