Saturday, December 31, 2016

'সমাবেশ করতে না দিলে সরকারের মুখোশ উন্মোচন হবে'

 বিএনপিকে ৫ জানুয়ারি সমাবেশ করতে না দিলে নতুন করে সরকারের মুখোশ উন্মোচন হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীর শে‌রে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শনিবার  সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী কৃষক দলের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। খন্দকার মোশাররফ হোসেন বলেন,  ‘সরকার ভয় করছে। তাই ৫ জানুয়ারি কর্মসূচি করতে দিচ্ছে না। কারণ সমাবেশ করতে দিলে তাদের অপকর্মগুলো আবারও জনসম্মুখে চলে আসবে।’ তিনি বলেন, ‘ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাবে জনগণ- নতুন বছরে জনগ‌ণের এটাই প্রত্যাশা।’ ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুসহ সংগঠনটির নেতাকর্মীরা।

No comments:

Post a Comment