নারায়ণগঞ্জ
জেলা কারাগারে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আলী
হোসেন প্রধান মারা গেছেন। শনিরবার ভোর রাত ৩ টায় বুকে ব্যথা অনুভব হলে
কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা
যান। নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত
করেছেন।
তিনি যুগান্তরকে বলেন, গত ৩
নভেম্বর থেকে আলী হোসেন প্রধান (৬০) কারাগারে বন্দী ছিলেন। সেই থেকে তাকে
অসুস্থ্ দেখেছি। বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। জেলার
আসাদুজ্জামান বলেন, শনিবার ভোর রাতে বুকে ব্যথার কথা জানালে তাকে দ্রুত
নারায়ণগঞ্জ ১০০শয্যা ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করি। সেখানে চিকিৎসাধীন
অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, নাশকতার মামলায় গত ৩
নভেম্বর সিদ্ধিরগঞ্জ জালকুড়ি মাঝপাড়া এলাকা থেকে বিএনপি নেতা মুক্তিযোদ্ধা
আলী হোসেন প্রধানকে পুলিশ গ্রেফতার করে। এরপর তাকে আদালতে তোলা হলে
কারাগারে পাঠানো হয়।

No comments:
Post a Comment