রাজধানীর বিভিন্ন স্থান থেকে অজ্ঞান পার্টির ১২ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের এসএমএসে এ তথ্য জানানো হয়। মোবাইল বার্তায় বলা হয়, সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে আটক করে ডিবি। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের নাম-পরিচয়ও জানানো হয়নি। সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

No comments:
Post a Comment