Monday, December 19, 2016

নাসিক নির্বাচনে মাঠে নামছে ২২ প্লাটুন বিজিবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সোমবার থেকে মাঠে নামছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার সাংবাদিকদের জানান, সোমবার থেকে ২২ প্লাটুন বিজিবি নারায়ণগঞ্জ মহানগর এলাকাতে মোতায়েন করা হবে।
পাশাপাশি র‌্যাব-পুলিশও কাজ করবে। তাছাড়া আগের মতো প্রতিটি ওয়ার্ডে তথা ২৭ ওয়ার্ডেই একজন করে ম্যাজিস্ট্রেটও কাজ করছেন। এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেন, নির্বাচন সামনে রেখে জনগণের জানমালের নিরাপত্তা, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।

No comments:

Post a Comment