প্রায়
আড়াই বছর পর হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে তৃতীয় ওয়ানডেতে
হারের পর দুঃসংবাদ শুনতে হলো বাংলাদেশকে। র্যাঙ্কিংয়ে চার পয়েন্ট হারাতে
হয়েছে তাদের। সিরিজ শুরুর আগে ৯৫ পয়েন্ট নিয়ে সাতে থাকা বাংলাদেশের বর্তমান
রেটিং পয়েন্ট ৯১। আইসিসি এখনও বাংলাদেশের রেটিং পয়েন্ট ঘোষণা করেনি। তবে
ওয়ানডে সিরিজ শুরুর আগে আইসিসি এক ই-মেইলে জানিয়েছিল,
বাংলাদেশ যদি ৩-০
ব্যবধানে সিরিজ হারে তাহলে চার রেটিং পয়েন্ট হারাবে। আর রেটিং পয়েন্ট
হারানোয় পাকিস্তানের খুব কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে
আটে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৯। বাংলাদেশের থেকে মাত্র দুই রেটিং
পয়েন্ট পিছিয়ে তারা। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার সাথে পাঁচটি ওয়ানডে খেলবে
পাকিস্তান। আর সিরিজ জিতে বাংলাদেশকে টপকে যাওয়ার সম্ভাবনা থাকবে
পাকিস্তানের। পাকিস্তানের পর নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট
৮৬। উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নিতে হলে ২০১৭ সালের ৩০
সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশকে। আর না
পারলে ২০১৮ সালে আইসিসি সহযোগী দেশের সাথে কোয়ালিফাইং ম্যাচ খেলে
বিশ্বকাপের টিকিট পেতে হবে বাংলাদেশকে।

No comments:
Post a Comment