আগামী
বছর দু’টি হিন্দি ছবি করবেন প্রিয়াঙ্কা চোপড়া। এ কারণেই ভারতে ফিরেছেন
হলিউড-বলিউডের এই সফল অভিনেত্রী। প্রিয়ঙ্কা নিজেই এই তথ্য জানান।
তবে কোন
দুটি ছবি করবেন তা এখনও চূড়ান্ত করেননি তিনি। প্রিয়াঙ্কা চোপড়া জানান,
আগামী জানুয়ারির মধ্যেই তিনি ঠিক করে ফেলবেন, কোন দুটি ছবি করবেন।
অভিনয় জগতে সাফল্যের শীর্ষে অবস্থান করা ভারতীয় অভিনেত্রী প্রিয়ঙ্কা
‘কোয়ান্টিকো’ আর ‘বেওয়াচ’এর জন্য এ বছরের প্রায় পুরোটাই বাইরে কাটিয়েছেন।
'কোয়ান্টিকো' দিয়ে ইতিমধ্যে 'হলিউড জয়' করেছেন তিনি। তবে ‘বেওয়াচ’ -এর
ট্রেলারে তার কয়েক মুহূর্তের উপস্থিতি হতাশ করেছে ভক্তদের। প্রিয়াঙ্কা
অবশ্য আশ্বাস দিয়ে বলেছেন, 'ছবিটা মুক্তি পাবে মে মাসে, এটা তো সবে
ডিসেম্বর! নজর রাখুন, আরও অনেক কিছু আসছে।'

No comments:
Post a Comment