মাগুরার জেলা পরিষদ নির্বাচনে ১১নং ওয়ার্ডের মহম্মদপুর ভোট কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন উচ্চ আদালত।
মহম্মদপুর
সদর ইউনিয়নের চেয়ারম্যান মেম্বরসহ ১৩ জনকে ভোটার তালিকাভুক্ত না করায়
ওয়ার্ড মেম্বর ফারুক হোসেনের রীট আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট এ আদেশ
দিয়েছেন। মহম্মদপুর ইউনিয়নের নির্বাচন ও নির্বাচনী ফলাফলের গেজেট পরে হওয়ায়
এ ১৩ জনকে ভোটার তালিকাভুক্ত করা সম্ভব হয়নি বলে মাগুরা জেলা নির্বাচন
অফিস সূত্র জানিয়েছে।

No comments:
Post a Comment