Tuesday, December 6, 2016

কঙ্গোতে চাচা-ভাতিজার ক্ষমতার দ্বন্দ্বে নিহত ৩১

কঙ্গোতে একটি গোত্রের নেতৃত্ব নিয়ে চাচা ও ভাতিজার দ্বন্দ্বকে কেন্দ্র করে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলীয় কাসাই প্রদেশের প্রত্যন্ত সিকাপা শহরে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স ও বিবিসির। রাষ্ট্রীয় টিভিকে কাসাইয়ের ভাইস গভর্নর হুবার্ট মিঙ্গহো নভিউলা বলেন, মধ্যাঞ্চলীয় কাসাই প্রদেশে একটি গোত্রের সর্দার পদ নিয়ে চাচা ও ভাতিজার দ্বন্দ্বের কারণে উভয় পক্ষে মধ্যে এই সংঘর্ষ বাধে।
খবর পেয়ে সংঘর্ষ বন্ধ করে শান্তিশৃংখলা ফিরিয়ে আনতে সরকারি বাহিনীর ১৩ জন সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়। এসময় সর্দার পদের দাবিদার চাচা একটি মিলিশিয়া বাহিনীর সহায়তায় আইনশৃংখলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সরকারি বাহিনীর ১৩ সদস্য এবং ১৮ মিলিশিয়া নিহত  হয়। উল্লেখ্য, খনিজ সম্পদ সমৃদ্ধ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় ১৯৯৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত গৃহযুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হয়। এরপর থেকে প্রায় সময়েই বিভিন্ন সশস্ত্র দল এবং জঙ্গি এথনিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটে থাকে।

No comments:

Post a Comment