রাজনৈতিক
বৈষম্য থেকে এক নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনা ভারতের
কোচবিহারের পানিশালার। রোববার সকালে এ পৈশাচিক ঘটনায় স্থানীয়দের মধ্যে জোর
সমালোচনা চলছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জি নিউজ জানায়, সকালে
হত্যাকাণ্ডের শিকার যমুনা রায়ের আর্তচিৎকার শুনে ছুটে আসেন তার
প্রতিবেশীরা। তারা গিয়ে দেখেন হাত-পা বাঁধা অবস্থায় যমুনা অগ্নিদগ্ধ
অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার
তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় পঞ্চায়েত প্রধান স্বামী বিনয়কৃষ্ণ রায় এ
হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে। জানা যায়, রাজনৈতিক বৈষম্য থেকে
দীর্ঘদিন একঘরে করে রাখা হয়েছিল ওই পরিবারকে। সম্প্রতি মেয়ের বিয়ের জন্য
জমি বিক্রির চেষ্টা করছিল পরিবারটি। আর এ থেকেই নতুন করে বিবাদের সূত্রপাত।
এ ঘটনায় বিনয়কৃষ্ণ রায় সহ চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

No comments:
Post a Comment