পাকিস্তানের
সাবেক প্রেসিডেন্ট এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহকারী
চেয়ারম্যান আসিফ আলী জারদারি দেশে ফিরেছেন। ১৮ মাস স্বেচ্ছা নির্বাসনে
থাকার পর শুক্রবার দুবাই থেকে নিজস্ব বিমানে চড়ে পাকিস্তানের মাটিতে পা
রাখেন তিনি। খবর ডনের। পাকিস্তানে পৌঁছার পর সমর্থকদের উদ্দেশে তিনি বলেন,
‘আমি স্মরণ করছি সে সময়ের কথা যখন বিবি (প্রয়াত বেনজির ভুট্টো) এখানে
এসেছিলেন।
আপনারা তাকে স্বাগত জানিয়েছিলেন। এর আগে বৃহস্পতিবার দেশে আসার
ঘোষণা দেয়ার পর জারদারির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট
নওয়াজ শরিফ। ১৮ মাস আগে সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের নেতৃত্ব নিয়ে
প্রশ্ন তোলার পর তাড়াহুড়ো করে গত বছরের জুনে দেশ ছাড়েন জারদারি। এরপর তার
দেশে ফেরত না আসা নিয়ে জারদারির দলের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেয়া হচ্ছিল
না। অনেকে একে স্বেচ্ছা নির্বাসন বলে উল্লেখ করছিল।

No comments:
Post a Comment