Monday, December 12, 2016

বাহিনী প্রধানদের সর্বোচ্চ মেয়াদ ৪ বছর হচ্ছে

সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের নিয়োগের সর্বোচ্চ মেয়াদ হবে চার বছর। এজন্য ‘প্রতিরক্ষা-বাহিনী প্রধান (নিয়োগ, অবসর এবং বেতন ও ভাতাদি) আইন,
২০১৬’ খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘খসড়া আইনে বলা হয়েছে, জনস্বার্থে যদি অবসর প্রদান করা না হয় বা বাহিনী প্রধান যদি স্বেচ্ছায় অবসর গ্রহণ না করেন, তাহলে একসঙ্গে ও বর্ধিতকরণসহ নিয়োগের অনুর্ধ্ব (সর্বোচ্চ) মেয়াদ হবে ৪ বছর।’

No comments:

Post a Comment