খুলনা
মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক কাউন্সিলর জেড এ
মাহমুদ ডনকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তিনি অক্ষত থাকলেও
গুলিতে এক নারী পথচারী নিহত হয়েছেন। শনিবার সকালে নগরীর সাতরাস্তা মোড়ে এ
ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম শিপ্রা রানী কুণ্ডু (৪৫)। তার স্বামীর নাম
চিত্তরঞ্জন কুণ্ডু। তিনি নগরীর শীতলাবাড়ি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা
জানান, সকালে আওয়ামী লীগ নেতা মাহমুদ রিকশা করে যাচ্ছিলেন। সাতরাস্তা মোড়ে
রিকশা পৌঁছার পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে তার শরীরের
কোথাও গুলি লাগেনি। এ সময় এক পথচারী নারী গুলিতে আহত হন। তাকে উদ্ধার করে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে বাঁচাতে দ্রুত
অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। তবে শেষ পর্যন্ত আর ওই নারীকে বাঁচানো
সম্ভব হয়নি। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ওসি শফিকুল
ইসলাম। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, দোষীদের ধরতে অভিযান
শুরু হয়েছে।

No comments:
Post a Comment