ফোর্বস
ইন্ডিয়ার সেরা ১০০ ধনী সেলিব্রেটির তালিকায় এক নম্বরে উঠে এসেছেন সালমান
খান। গতবারের সেরা শাহরুখ খানকে পেছনে ফেলেছেন তিনি। সালমানের এ বছর আয় ২৭০
দশমিক ৩৩ কোটি টাকা। তালিকায় সালমান, শাহরুখ ছাড়াও রয়েছেন বিরাট কোহলি,
অক্ষয় কুমার ও এমএস ধোনি। তবে খ্যাতির দিক থেকে সালমান এক-এ নন, দুইয়ে।
এক
নম্বরে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন কোহলি। ফোর্বসের এ
সেলিব্রেটির তালিকায় দুটি ভিত্তিতে বেছে নেয়া হয়েছে এ বছরের সেরাদের।
সালমানের উত্থানের জন্য তার দুই ছবি ‘প্রেম রতন ধন পায়ো’ ও ‘সুলতান’-এর
সাফল্যকে কৃতিত্ব দিয়েছে ফোর্বস। দ্বিতীয় স্থানে থাকা এসআরকে এ বছর আয়
করেছেন ২২১ দশমিক ৭৫ কোটি টাকা। ব্র্যান্ডের দিক থেকে সবাইকে পেছনে ফেলেছেন
কোহলি। তার আয় এ বছর ১২৪ দশমিক ৪৪ কোটি টাকা। আয়ের দিক থেকে তিনি ৩
নম্বরে। ৪ নম্বরে উঠে এসেছেন অক্ষয় কুমার। মহেন্দ্র সিং ধোনি রয়েছেন ৫
নম্বরে। এবিপি আনন্দ।

No comments:
Post a Comment