রাজধানীর
মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগে শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৭টি
ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করার পর তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক গণমাধ্যমকে জানান,
রোববার রাত সাড়ে ১২টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা। মহাখালী
এলাকার একাধিক বাসিন্দা জানান, মধ্যরাতে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিউটের
পেছনে আগুনের শিখা ও ধোঁয়া উড়তে দেখেন তারা। ফায়ার সার্ভিস কাজ শুরু করার
পর আগুন স্তিমিত হয়ে আসে। যখন আগুন লাগে তখন বস্তির অধিকাংশ বাসিন্দাই
ঘুমিয়ে পড়েছিলেন। তবে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
>>>মানবজমিন

No comments:
Post a Comment