যুক্তরাষ্ট্রের
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিন নিজ দেশের পরমাণু অস্ত্র জোরদার ও প্রসারিত করতে চান।
বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা-প্রধানদের বার্ষিক বৈঠকের সমাপনী অধিবেশনে
দেশটির পরমাণু সমর্থ বাড়ানোর আহ্বান জানান পুতিন। তিনি বলেন, রাশিয়ার
সেনাবাহিনী যে কোনো সম্ভাব্য শত্রুকে পরাভূত করার সামর্থ্য রাখে।
তবে তার
পারমাণবিক সামর্থ্য বাড়ানো উচিত। পুতিন আরও বলেন, ‘আমাদের সেনাবাহিনীর
কৌশলগত পরমাণু শক্তি জোরদার করতে হবে। বিশেষ করে পরমাণু অস্ত্রবাহী মিসাইল
ব্যবস্থাকে এমনভাবে জোরদার করতে হবে যেন বিদ্যমান ও সম্ভাব্য সব ধরনের
মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে আতংকগ্রস্ত করে তুলতে পারে।’ পুতিনের এ
বক্তব্যের এক ঘণ্টা পর মার্কিন পরমাণু অস্ত্রপ্রসারের আহ্বান জানিয়ে টুইট
করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে তিনি লেখেন, বিশ্ব এখন পরমাণু
শক্তি নিয়ে চিন্তাভাবনা করছে, তাই যুক্তরাষ্ট্রকেও অবশ্যই তার পরমাণু
সামর্থ্য ব্যাপকভাবে জোরদার এবং বিস্তার ঘটাতে হবে।

No comments:
Post a Comment