প্রধানমন্ত্রীর
বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার সকাল
১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতিবিদ, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক
সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য
মসজিদের বারান্দায় তার মরদেহ রাখা হয়। এরপর মরদেহ নিয়ে ময়মনসিংহের নিজ
বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তার স্বজনরা। সেখানে দ্বিতীয় দফা জানাজা
শেষে লাশ দাফন করা হবে।
এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এই ময়নাতদন্ত করা হয়। তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি ময়নাতদন্তকারী চিকিৎসক অধ্যাপক ডা. সোহেল মাহমুদ জানান বলেন, ইন্টারনাল বা এক্সটারনাল কোনো ইনজুরির চিহ্ন আমরা পাইনি। ঠিক কী কারণে শাকিলের মৃত্যু হয়েছে জানতে ভিসেরা পরীক্ষার জন্য পাকস্থলি ও পেশির নমুনা সংগ্রহ করা হয়েছে। উনার হার্ট স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় ছিল। কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল কি না জানতে আমরা নমুনা হিস্টোপ্যাথলজিতে পাঠিয়েছি।
৪৭ বছর বয়সী শাকিলকে মঙ্গলবার দুপুরে গুলশানের সামদাদো নামে একটি রেস্টুরেন্ট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

>>>মানবজমিন

No comments:
Post a Comment