পাকিস্তানের
সাবেক প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফ দাবি করেছেন,
‘সাবেক সেনাপ্রধান রাহিল শরিফ আমাকে দেশ ছাড়তে সাহায্য করেছিলেন। এতে
সরকারের চাপে আদালতের মুখোমুখি হওয়া থেকে রেহাই পেয়েছি আমি।’ সোমবার রাতে
দেশটির দুনিয়া নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মোশাররফ। তিনি বলেন,
‘তিনি (রাহিল) খুব ভালোভাবেই আমাকে সাহায্য করেছিলেন, এ জন্য আমি তার কাছে
কৃতজ্ঞ।’ খবর ডনের। মোশাররফ আরও বলেন, ‘আমি তার বস ছিলাম।
রাহিলের
আগে আমি পাকিস্তানের সেনাপ্রধান ছিলাম।’ তিনি আরও বলেন, ‘রাহিল শরিফ আমাকে
দেশ ছাড়তে সাহায্য করেছিলেন, কারণ আমার ওপরে চালানো মামলাটি ছিল রাজনৈতিক।
রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমার ওপর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা
হয়েছিল।’ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, বেলুচ নেতা
নওয়াব আকবর ভাগতি ও গাজী আবদুল রশিদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকাসহ
মোশাররফের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। মার্চের মাঝামঝি সময়ে তিনি
দেশ ছেড়ে চলে দুবাই চলে যান।

No comments:
Post a Comment