রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। রোববার বেলা আড়াইটার দিকে বস্তির বড় একটি অংশ থেকে ধোঁয়ার কুন্ডলি ছড়াতে দেখা যায়। পরে সেখান থেকে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। বর্তমানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের ওসি এনায়েত হোসেন জানান, অগ্নিকা-ের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
>>>মানবজমিন

No comments:
Post a Comment