Monday, December 26, 2016

ফের হতাশ করলেন সৌম্য

নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচে রান খরার বৃত্ত ভাঙার আভাস দিয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু মূল ম্যাচে আবারও ব্যর্থ তিনি। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হতাশ করলেন ভক্তদের। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সামনে ৩৪২ রানের পাহাড় দাঁড় করায় কিউরা। আর সেই রানের পাহাড়ে চড়তে গিয়ে শুরুটা ভালো হলো না টাইগারদের।
৩৪ রানে প্রথম উইকেটে হারায় বাংলাদেশ। টিম সাউদির বলে খেলতে গিয়ে উইকেটরক্ষক লুক রনকিকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ইমরুল কায়েস। ২১ বলে ১৬ রান করেন টাইগার ওপেনার। এরপর উইকেটে এসে কিউই পেসারদের সামনে দাঁড়াতে পারেননি সৌম্য। ৮ বলে খেলে মাত্র ১ রান করে ফিরে যান তিনি। তার ফিরে যাওয়ায় মনে হয়েছিল যেন প্যাভিলিয়নে তিনি কিছু ফেলে এসেছেন। জেমস নিশামের বলে কেন উইলিয়ামসকে সহজ ক্যাচ দিয়ে সৌম্য যখন প্যাভিলিয়নমুখী তখন টাইগার ভক্তরা চরম হতাশ। একই ওভারে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ মাহমুদুল্লাহ রিয়াদকেও ফেরান নিশাম। পরে সেই পথের পথিক হন ওপর অপেনার তামিম ইকবাল। ৩৮ রান করে নিশামের বলেই স্যাটনারের বলে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

No comments:

Post a Comment