চট্টগ্রাম
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ও সাবেক প্রশাসক আবদুস সালাম এবং ২০ সদস্য বেসরকারিভাবে নির্বাচিত
হয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) ১৫টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সামসুল আরেফিন ফল ঘোষণা করেন। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় বাঁশখালীর উপজেলার সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ হয়নি।
বাকি ১৪টি সদস্য পদে এবং পাঁচটি সংরক্ষিত মহিলা সদস্য পদে বুধবার ভোটগ্রহণ হয়।এর মধ্যে চারটি সাধারণ সদস্য ও দুটি মহিলা সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
বিজয়ীদের মধ্যে ২ নম্বর (সীতাকুণ্ড-মিরসরাই আংশিক) ওয়ার্ডে আ ম ম দিলসাদ (৯৫ ভোট), ৩ নম্বর (সন্দ্বীপ) ওয়ার্ডে অফতাব খান (১১৯ ভোট), ৪ নম্বর (নগর ও হাটহাজারী আংশিক) ওয়ার্ডে জাফর আহমদ (৬০), ৫ নম্বর (হাটহাজারী ও ফটিকছড়ি আংশিক) ওয়ার্ডে শওকত আলম (৫১) এবং ৬ নম্বর (ফটিকছড়ি) ওয়ার্ডে ড. মাহমুদ হাসান।
৯ নম্বর (বোয়ালখালী-পটিয়া আংশিক) ওয়ার্ডে মো. ইউনুস (১১৪ ভোট), ১০ নম্বর (পটিয়া) ওয়ার্ডে দেবব্রত দাশ (৮৫ ভোট), ১১ নম্বর (চন্দনাইশ-পটিয়া আংশিক) ওয়ার্ডে আবু আহমদ চৌধুরী (১৭৮ ভোট), ১৪ নম্বর (সাতকানিয়া) ওয়ার্ডে জসিম উদ্দিন (৭৪) এবং ১৫ নম্বর (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) ওয়ার্ডে আনোয়ার কামাল (১৬১ভোট) বিজয়ী হয়েছেন।
সংরক্ষিত মহিলা সদস্যপদের নির্বাচিতদের মধ্যে ২ নম্বর ওয়ার্ডে উম্মে হাবিবা (১৯২ ভোট), ৪ নম্বর ওয়ার্ডে রেহানা বেগম (৩০৭ ভোট) এবং শাহিদা আক্তার (২৯৬ ভোট) জয়ী হয়েছেন।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে রেহানা আক্তার ও ৩ নম্বর ওয়ার্ডে দিলুয়ারা ইউসুফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন। সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন ১ নম্বর (মিরসরাই-বারৈয়ারহাট) ওয়ার্ডের শেখ আতাউর রহমান, ৭ নম্বর (রাউজান) ওয়ার্ডের কাজী আব্দুল ওহাব, ৮ নম্বর (রাঙ্গুনিয়া) ওয়ার্ডের কামরুল ইসলাম চৌধুরী এবং ১২ নম্বর (আনোয়ারা-বাঁশখালী আংশিক) ওয়ার্ডের এস এম আলমগীর।
সকাল থেকে চট্টগ্রাম জেলার সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। এ নির্বাচনে চট্টগ্রামের ১৪টি উপজেলার সব পৌরসভা ও ইউনিয়ন এবং চট্টগ্রাম সিটি করপোরশন এলাকার ৪১টি ওয়ার্ডকে নিয়ে ১৫টি সাধারণ ওয়ার্ড এবং পাঁচটি সংরক্ষিত ওয়ার্ড গঠন করা হয়েছে। এসব ওয়ার্ডের প্রতিটি থেকে একটি করে মোট ২০টি সদস্য পদ রয়েছে।

>>>

No comments:
Post a Comment