রাজধানীর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ
বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। জব্দকৃত সিগারেটের পরিমাণ ১ লাখ ৭৭ হাজার
৪০০ শলাকা।
মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে বিমানবন্দরের ৫ নম্বর ব্যাগেজ
বেল্টের কাছে ট্রলির ওপর পরিত্যক্ত অবস্থায় এ সিগারেটগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান
বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে
বিমানবন্দরের ৫ থেকে ৮ নম্বর বেল্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। শুল্ক
গোয়েন্দাদের সতর্ক নজরদারি টের পেয়ে ৫ নম্বর ব্যাগেজ বেল্টের কাছে ট্রলির
ওপর সিগারেটগুলো ফেলে যায় এর বাহক। পরে পরিত্যক্ত অবস্থায় ৮৮৭ কার্টন
সিগারেট জব্দ করা হয়। কার্টনগুলোতে ১ লাখ ৭৭ হাজার ৪০০ শলাকা সিগারেট
রয়েছে। ড. মইনুল খান জানান, জব্দ হওয়া সিগারেটগুলোর মধ্যে রয়েছে
যুক্তরাজ্যের বেনসন হেজেস, আমেরিকার তৈরি ৩০৩ ও কোরিয়ার তৈরি ইজি
ব্র্যান্ডের সিগারেট । তিনি জানান, আটক সিগারেটের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

No comments:
Post a Comment