সাইবেরিয়ার
ইয়াকুশিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। বিমানটি
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছিল। স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়।
রাশিয়ার পূর্বের বুলুন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় এতে ৩২ যাত্রী ও
সাত ক্রু ছিল। প্রাথমিক খবরে বলা হয়, এ মর্মান্তিক দুর্ঘটনায় মাত্র পাঁচজন
প্রাণে বেঁচে যায়। সোমবার এ বিমান বিধ্বস্তের সময় ওই এলাকার আবহাওয়া খারাপ
ছিল বলে জানানো হয়।
>>>বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

No comments:
Post a Comment