Sunday, December 25, 2016

বিদায়লগ্নে ইসরাইলকে ওবামার চপেটাঘাত

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতার ৮ বছরে ইসরাইলের বিরুদ্ধে যাননি কখনও। প্রথমবারের মতো প্রথা ভেঙেছেন তিনি। পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের নিন্দা এবং এ প্রক্রিয়া বন্ধের দাবিতে জাতিসংঘে মিসরের পেশ করা একটি প্রস্তাবে ভেটো দেয়নি ওবামা প্রশাসন। শুক্রবার রাতের ওই ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে ওবামার চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। আর ওবামার কাছে এ সিদ্ধান্ত নেতানিয়াহুর জন্য তার নীতির বিরুদ্ধে আবশ্যিক পাওয়া আন্তর্জাতিক সম্প্রাদায়ের চরম ক্ষোভ।

No comments:

Post a Comment