ব্যাপারটা
নাকি স্রেফ সময়ের অপেক্ষা। সাইফ আলী খানের মেয়ে সারা এবং শাহরুখ খানের
ছেলে আরিয়ানের একসঙ্গে বলিউডে অভিষেক হতে চলেছে। নামী স্টার কিড বলে কথা,
ব্যাপারটা তাই আটঘাট বেঁধেই হচ্ছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল, করণ জোহরের
'ধর্ম প্রোডাকশনস'র ছবিতে হৃতিক রোশনের বিপরীতে নাকি সারা আলি খান ডেবিউ
করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে,
করণ
চান আরিয়ান আর সারাকে একসঙ্গে পর্দায় নিয়ে আসতে। সেজন্য তিনি প্রস্তুতিও
শুরু করে দিয়েছেন। সারাকে একটু অপেক্ষা করার কথা বলেছেন করণ। তিনি দু'জনকে
বেশ বড়ভাবে লঞ্চ করার পরিকল্পনা করছেন। আরিয়ান পড়াশোনা শেষ করে মুম্বাইয়ে
ফেরার পরেই করণ ছবির কাজ শুরু করে দেবেন বলে শোনা যাচ্ছে। শাহরুখও ছেলেকে
তালিম দিতে কসুর করেননি। কিং খান একবার বলেছিলেন, 'আরিয়ানকে আমি প্রচুর
সিনেমা দেখতে বলি। হলিউড ক্লাসিকস, বলিউডের পুরনো ছবি, আমার ছবি, অন্যদের
ছবি- সবকিছুই দেখতে বলি ওকে।'
সূত্র: এবেলা
সূত্র: এবেলা

No comments:
Post a Comment