পাঁচ
ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া - দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক
হয়েছে। ঘন কুয়াশার কারণে ওই রুটে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ
করা হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এসময় পাটুরিয়া থেকে নোঙর করে থাকা ফেরিগুলো দৌলতদিয়ার পথে রওয়ানা দেয়।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)র পাটুরিয়া ঘাটের
ম্যানেজার সালাউদ্দিন যুগান্তরকে জানান, বৃহস্পতিবার মধ্য রাত থেকে নদী
অববাহিকায় হালকা কুয়াশা পড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব
বেড়ে যায়। এতে এই নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা
এড়াতে কর্তৃপক্ষ ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। পরে প্রায় ৫ ঘন্টা
পর সকাল ১০টার কয়েক মিনিট আগে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment