Monday, December 12, 2016

আগুনে পুড়েছে মহাখালী সাততলা বস্তির শতাধিক ঘর

রাজধানীর মহাখালী এলাকার সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে প্রায় শতাধিক ঘর পুড়ে গেছে। রোববার রাত ১টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদুল হক যুগান্তরকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত বিষয়ে এবং ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি সংস্থাটির নিয়ন্ত্রণকক্ষ। বস্তির বাসিন্দাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা চুলা থেকে আগুন লাগতে পারে।
বস্তির বাসিন্দা রহিমা খাতুন জানান, আগুন দেখে সাড়াশব্দ পড়ে যায়। তখন সবাই ছুটাছুটি করে বেরিয়ে পড়ে। এসময় অনেকে ঘুমে ছিল। তবে কেউ নিহত বা নিখোঁজ হয়েছে কিনা এমন তথ্য জানেন না বলে জানান আগুনে সব হারানো মধ্য বয়স্ক এ বস্তিবাসী। প্রসঙ্গত, এর অগে গত ৪ ডিসেম্বর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে কয়েকশ ঘর পুড়ে যায়।

No comments:

Post a Comment