জিয়া
চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনের শুনানিতে
বৃহস্পতিবার আদালতে হাজির হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা
জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি
জানান, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার
আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত শুনানির দিন ধার্য রয়েছে বৃহস্পতিবার। এদিন বেলা
১১টায় বিএনপি চেয়ারপারসন আদালতে উপস্থিত থাকবেন। বকশীবাজারের আলিয়া
মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী
আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম চলছে।
মামলার প্রধান অভিযু্ক্ত খালেদা
জিয়া ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিচ্ছেন। এর
আগে গত ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনের শুনানিতে লিখিত বক্তব্য
পড়ে শোনান। পরে ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। সেদিন
আদালতে হাজির না হয়ে তার পক্ষে সময়ের আবেদন করে আইনজীবী সানাউল্লাহ মিয়া।
আবেদন মঞ্জুর করে বিচারক খালেদা জিয়াকে ২২ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার
নির্দেশ দেন। উল্লেখ্য, ২০১০ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলার
আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, তার তৎকালীন
সহকারী একান্ত সচিব ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের
(বিআইডব্লিউটিএ) নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল
ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল
ইসলাম খান। এরপর এই মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল
করে দুদক।

No comments:
Post a Comment