মহেশখালী মাতারবাড়ীতে ডাকাতির পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্বরা।
স.ম.ইকবাল বাহার চেীধুরী ঃ
জেলার ক্রাইম জোন হিসাবে খ্যাত দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ীতে এক বৃদ্ধ লোকের গলাকাটা লাশ পাওয়া গেছে। নিহত ব্যক্তি নজির আহমদ (৬৫) এবং সে মাতার বাড়ী ইউনিয়নের লাইল্যা ঘোনা এলাকার মৃত গুনুমিয়ার ছেলে বলে এলাকাবাসী নিশ্চিত করেন। স্থানিয়দের ধারনা ডাকাতীর কারনে তাকে হত্যা করা হতে পারে । তবে পুলিশ বিভিন্ন ইসুকে সামনে রেখে এগুচ্ছে বলে জানা যায়। স্থানিয়রা জানান, গত ১৩ ডিসেম্বর রাত আনুমানিক ৮ ঘটিকার সময় এ হত্যাকান্ডটি ঘটেছে। পুলিশ গতকাল লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট লিখে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। মহেশখালী থানার ওসি তদন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাত সাড়ে সাত টার সময় মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে এক দোকানদারের কাছ থেকে চালানি টাকা নিয়ে বাড়ী ফেরার সময় কবরস্থানের পুর্ব পাশের রাস্তা থেকে তোলে নিয়ে মজিদিয়া মাদ্রাসা সংলগ্ন বড় কবরস্থান এর পশ্চিম পাশ্বে বাউন্ডারী ওয়ালের ভেতরে হত্যা করে ডাকাতরা । এ দিকে স্বজনরা সারা রাত তার খোঁজ পাননি পর দিন সকালে নজির আহমদ এর লাশ দেখতে পায় স্থানীয়রা। নিহত নাজির আহমদ মাঝি পেশায় একজন বোট চালক, এলাকায় নাজির মাঝি নামে বেশ পরিচিত। এলাকার লোকজন তাকে একজন সাদা মনের মানুষ নামে চেনেন। তিনি অত্যন্ত ভাল মানুষ বলে এলাকায় দীর্ঘ দিন থেকে পরিচিতি লাভ করেন। তার নিহতের খবরে পুরো মাতারবাড়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্ত্রী আলবেলা জানান, তার স্বামীর কোন শত্রু নাই। সন্দেহবাজন ধৃত শায়েলার সাথে গত কিছু দিন আগে নিহত নাজির মাঝির সাথে কথা কাটা কাটি হয়েছিল , এর বেশী কিছু হয়নি। মাতার বাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হায়দার জানান, এ ধরনের হত্যাকান্ড নিঃসন্দেহে জগন্য । মাতার বাড়ী ইউনিয়ন আ‘লীগ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে, এবং এর যথাযত বিচার দাবী করছে। তিনি আরো বলেন ইদানিং চুরি, ডাকাতী সহ বিভিন্ন অপরাধ প্রবনতা বেড়ে গেছে । মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ বলেন, সকালে খবর পেয়ে তিনি পুলিশকে খবর দেন এবং ঘটনাস্থলে যান। মাতারবাড়ী পুলিশ ফাড়ীর আইসি এস আই শাওন জানান, তিনি সকালে নিহতের খবর জানতে পেরে তার ফোর্স নিয়ে কবরস্থান থেকে লাশ উদ্ধার করে এবং লাশের সুরত হাল করে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। তিনি বলেন সন্দেহ ভাজন হিসেবে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন নিহত নাজিরের নাতি ছাদেক ও তার স্ত্রী শায়লা । আটক কৃত দুই জনকে থানায় নিয়ে জিঙ্ঘাসা করা হচ্ছে বলে জানান ।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বনিক জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সরকারী হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। দুজন কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। হত্যা কারীদের গ্রেপ্তার করতে স্থানীয়দের সহযোগিতা ছেয়েছেন তিনি।

No comments:
Post a Comment