সকাল
সাড়ে ১০টা। জেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৪টি ইউনিয়নের
ভোটারদের ভোট কেন্দ্র বানিয়াজুরী স্কুল এন্ড কলেজে একটি ভোটও পড়েনি বাক্সে।
প্রিজাইডিং অফিসার ও প্রার্থীদের পোলিং এজেন্টারা সকাল ৯টা থেকে অলস সময়
কাটাচ্ছেন। কিন্ত ভোটারদের দেখা মিলছে না। রয়েছে পর্যাপ্ত পরিমাণ আইনশৃংখলা
রক্ষাকারী বাহিনী সদস্যরা। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাহাউজ্জামান
জানান, সকাল ৯টা থেকে আমরা বসে আছি ভোটারদের অপেক্ষায়।
কিন্ত দেড় ঘণ্টা
অর্থাৎ সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো ভোটার তাদের ভোট প্রয়োগ করতে আসেনি।
বানিয়াজুরী, নালী, বালিয়াখোড়া ও সিংজুরী ইউনিয়নের ৫৩ জন ভোটার এই কেন্দ্রে
ভোট প্রয়োগ করবেন। তিনি আরও জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রয়েছে। ভোট কেন্দ্রের ভেতরে ও
আশপাশে বিপুল সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। উল্লেখ্য,
মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী
সদস্য ১৭ জন ও পুরুষ সদস্য ৫৮ জন প্রতিদ্বন্দ্বী করছেন। এখানে মোট ১৫টি
কেন্দ্রে ৮৮৮ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করছেন।

No comments:
Post a Comment