আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। তবে পরীক্ষা যথারীতি চলবে। যেসব শিক্ষার্থীর পরীক্ষা রয়েছে,
তারা হলে থাকতে পারবেন। অন্যদের আজ বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি আবদুর রব বলছেন, পুরনো বিরোধের জেরে মূলত দ্বিতীয় বর্ষের ছাত্রদের দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।

No comments:
Post a Comment