Tuesday, December 27, 2016

মেরন সান স্কুল এন্ড কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

মেরন সান স্কুল এন্ড কলেজ চকবাজার ক্যাম্পাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন, বার্ষিক ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান ২৮ ডিসেম্বর সকাল ১০টায় কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন এস এম মোরশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কলেজিয়েট স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষিকা শাহনাজ পারভিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ রাজেশ কান্তি পাল, চীফ একাডেমী কো-অর্ডিনেটর শিহাব ইকবাল, চান্দগাঁও ক্যাম্পাসের উপাধ্যক্ষ মোহাম্মদ সালেহ উদ্দিন, একাডেমিক কো-অর্ডিনেটর শিহাব উদ্দিন, বহদ্দারহাট ক্যাম্পসের কো-অর্ডিনেটর শওকত ওসমান, সুপর্ণা বিশ্বাস, সরওয়ার উদ্দীন, তাপসী দাশ, সাঞ্জু দে, জোবাইদা খানম, বৈশাখী বণিক, ওসমান বেনজীর, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইউনুচ, শামীমা আলম, কনিকা দাশ, কলিমুন্নাহার, গিয়াস উদ্দিন, মুহিব উল্লাহ, চান্দগাঁও ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন শাফায়েত বিন হোসেন রাফি, রাওয়ান শাহার, দোয়া পরিচালনা করেন চকবাজার ক্যাম্পাসের ধর্মীয় শিক্ষক মাওলানা রাহমত উল্লাহ, কোরআন তেলাওয়াত করেন হামিদ হোসাইন, দেশাত্ববোধক গান করেন রাওয়ান শাহার, মাইশা, সুমাইয়া আক্তার এ্যানি, অন্তর তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, বৃটিশদের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রফল তৈরিতে এই দেশে নেতৃত্বস্থানীয় বৃটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, প্রীতিলতা সেন সহ নেতৃবৃন্দরা একত্রিত হয়ে বৃটিশদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল, তেমনিভাবে বাংলার শিরোমনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশের মুক্তিযুদ্ধারা দীর্ঘ ৯ মাস যুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে লাল সবুজের বাংলাদেশ নামে ভূখন্ডটি স্বাধীনতা অর্জন করেছিল। তাই সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তরা বলেন পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে সবাইকে ভালোভাবে লেখাপড়া করতে হবে। সৃষ্টিকর্তা পৃথিবীর সকল মানুষের মাঝে সমান জ্ঞান দান করেছেন। কেউ যদি প্রথম দ্বিতীয়-তৃতীয় হতে না পারে তাহলে তাদের নিরাশ হওয়া যাবে না। কারণ একবার না পারিলে দেখ শতবার- কবির একথাটি সবাইকে মনে রাখতে হবে।

No comments:

Post a Comment