ঢাকা
বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে
ইংরেজি মাধ্যম থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্রে কেন
পরীক্ষা নেওয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক
অভিভাবকের রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কামরুল সিদ্দিকী ও বিচারপতি শেখ
হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন।
রোববার আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী অভিভাবক ও সুপ্রিম কোর্টের
আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমান এবং ব্যারিস্টার রেজা মো. সাদেকীন।
রুলে
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বাস্থ্য সচিব,
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা
মেডিকেল কলেজের অধ্যক্ষ, মেডিকেল অ্যাডুকেশনের পরিচালককে জবাব দিতে বলা
হয়েছে। এ বিষয়ে রেজা মো. সাদেকীন জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির
আবেদনে ফলাফলে ক্ষেত্রে ইংরেজি মাধ্যম ও বাংলা মাধ্যমে উত্তীর্ণ শিক্ষকদের
মধ্যে বৈষম্য রয়েছে। তাছাড়া প্রায় সকল বিশ্ববিদ্যালয়েই বাংলা মাধ্যমের
শিক্ষার্থীদের জন্য করা হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাদের পক্ষে
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কষ্টকর হয়ে পড়ে। এই যুক্তিতে আমরা রোববার রিটটি
দায়ের করেছি। আজই আদালত শুনানি শেষে এ রুল জারি করেন।

No comments:
Post a Comment