Wednesday, December 28, 2016

শিমুলিয়া-কাওরাকান্দিতে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার ভোররাত সাড়ে ৫টা থেকে কুয়াশা বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। শিমুলিয়া ঘাট সূত্রে জানা যায়, কুয়াশা বাড়তে থাকায় মাঝপদ্মায় পণ্য ও শতাধিক যানবাহন নিয়ে আটকা পড়েছে চারটি ফেরি। এছাড়া পারাপারের অপেক্ষায় ঘাটে আছে ছোট-বড় কয়েকশ যানবাহন।
এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান, আজ ভোর রাতে কুয়াশা বাড়তে থাকলে ফেরিতে থাকা বিকন বাতি পথ দেখাতে অক্ষম হয়ে যায়। এমন পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে ভোর রাত থেকে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়। তবে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

No comments:

Post a Comment