Saturday, December 31, 2016

দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরের নবাবগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন। আজ শনিবার ভোরে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের রত্নাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
আহত ব্যক্তিদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগেরই বাড়ি দিনাজপুর বলে ধারণা করা হচ্ছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ভোর রাতে বাবলু পরিবহনের ঢাকা থেকে দিনাজপুরগামী একটি বাসের সাথে ঢাকাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের চালক, চালকের সহকারী ও ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ওসি।

No comments:

Post a Comment