ভারতে
সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান হিসেবে প্রথম নিয়োগপ্রাপ্ত তৃতীয়
লিঙ্গের প্রিন্সিপাল দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের বিষয়টিকে
নিজের ব্যক্তিগত হার হিসেবে দেখছেন এ প্রিন্সিপাল। আক্ষেপের সুরে তিনি
বলেছেন- "হেরে গেছেন।"
পশ্চিমবঙ্গে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল হিসেবে গত বছর নিয়োগ
পান তৃতীয় লিঙ্গের মানবী বন্দ্যোপাধ্যায়। তবে কলেজটিতে ১৮ মাস দায়িত্ব
পালন করেও তেমন সহযোগিতা পাননি বলে অভিযোগ তার। মানবীর অভিযোগ,
সহযোগিতা না
পেয়ে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। কারণ কলেজে তাকে অনবরত হয়রানি
সহ্য করতে হয়েছে। বেশ কিছু শিক্ষার্থী এবং শিক্ষক তার সঙ্গে সহযোগিতা করতে
অস্বীকার করেছেন। আর এসবের কারণ "তিনি ট্রান্সজেন্ডার"। এসব ঘটনায় দুই
সহকর্মী অধ্যাপকের বিরুদ্ধে মামলাও করেছেন মানবী। তবে কলেজের শিক্ষকরা
বলছেন মানবী নয়, বরং তার প্রশাসনিক নিয়মনীতির বিরোধিতা করা হয়েছে।
ভারতে প্রায় পাঁচ লক্ষ ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গভুক্ত ব্যক্তি
রয়েছেন বলে ধারণা করা হয়। সমাজে তাদের গ্রহণযোগ্যতা কম হওয়ায় মূলধারায়
কাজ পাওয়া এখনও তাদের জন্য কঠিন।

No comments:
Post a Comment