ইন্দোনেশিয়ায়
১৩ আরোহী নিয়ে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সব আরোহীই
নিহত হয়েছেন। খবর বিবিসির। দেশটির বিমান বাহিনীর প্রধান আগুস সুপ্রিয়ত্না
বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মেট্রো টিভিকে জানান, বিমান বাহিনীর হারকিউলিস
সি-১৩০ বিমানটি পাপুয়া প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হয়। এতে বিমানে
থাকা তিন পাইলট ও ১০ সেনা সদস্যের সবাই নিহত হয়েছেন।
বৈরী আবহাওয়ার কারণে
বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা আগুস সুপ্রিয়ত্নার। রোববার বিমানটি
খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিতে যাত্রা শুরু করে। বিমানটি
টিমিকা থেকে ওয়ামেনাতে যাচ্ছিল। ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ
এজেন্সির পরিচালক ইভান আহমেদ রিস্কি টিটু রয়টার্সকে জানান, বিধ্বস্ত বিমান
থেকে মৃতদেহগুলোকে উদ্ধার করে ওয়ামেনাতে নিয়ে আসার কাজ চলছে। এর আগে ২০১৫
সালে দেশটির বিমান বাহিনীর অপর একটি বিমান দুর্ঘটনার কবলে পড়লে ভূমিতে থাকা
২২ জনসহ বিমানটির ১২ ক্রু ও ১০৯ যাত্রী নিহত হয়।

No comments:
Post a Comment