Monday, December 12, 2016

নাইজেরিয়ায় গির্জার ছাদধসে নিহত ১৬০

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি গির্জার ছাদধসে শনিবার অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। ইউনিভার্সিটি অব উইয়ো টিসিং হাসপাতালের পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। গির্জাটিতে তখন নতুন বিশপের অভিষেক অনুষ্ঠান চলছিল। ইউএসএ টুডের খবরে বলা হয়, উদ্ধার কাজ এখনও চলছে। এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। আকওয়া ইবোম রাজ্যের রাজধানী উইয়ো শহরে রেজিনার্স বাইবেল চার্চের ওই অনুষ্ঠানে প্রাদেশিক গভর্নরসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন। গভর্নর উদোম ইমানুয়েল দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।
খবর বিবিসির। গির্জাটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি। শ্রমিকরাও কিছুদিন ধরে অভিষেক অনুষ্ঠানের জন্য দ্রুত নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করছিলেন। ইমানুয়েল বলেন, নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, বড় বড় লোহার পাত এবং ধাতব বিম ভেঙে পড়েছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি। একজন উদ্ধারকর্মী এপিকে বলেন, ধ্বংসস্তূপ সরানোর পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বেঁচে যাওয়া একজন নাইজেরিয়ান টিভি চ্যানেলকে জানান,”গির্জায় তখন সাধারণ প্রার্থনা চলছিল। গভর্নর পৌঁছানোর ২০ মিনিট পর হঠাৎ করেই ছাদটি ভেঙে পড়ে। গভর্নরকে খুব দ্রুত উদ্ধার করা হয়। কিন্তু বাকিরা এতটা ভাগ্যবান ছিল না।

No comments:

Post a Comment