Friday, December 16, 2016

চকরিয়ায় দুই বাসের সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৪

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চকরিয়া পৌরসভার নিজপানখালীর মোহাম্মদ ইলিয়াছ খানের ছেলে আলী রিয়াজ রায়হান (২৬), মহেশখালী উপজেলার কুতুবজোমের জবুর আহমদের স্ত্রী কালা খাতুন (৫০) এবং একই ইউনিয়নের তাজিয়াকাটার মকতুল হোসেনের ছেলে মোহাম্মদ কালু (৪২) ও তার মেয়ে রিনা আক্তার (১৭)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। রামু হাইওয়ে থানা পুলিশের ওসি মো. আবুল কালাম আজাদ জানান, ফাঁসিয়াখালী এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের বাস ও চকরিয়ামুখী মিনিবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুই জন নিহত এবং অন্তত আট জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে চকরিয়ার মালুমঘাট ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুই জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ২/৩ জনের অবস্থা আশংকাজনক বলেও তিনি জানান।
>>>মানবজমিন

No comments:

Post a Comment