Monday, December 26, 2016

আশকোনার ঘটনায় মামলা, আসামি ৮

ঢাকার দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয়েছে ৮ জনকে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে এ মামলা করা হয়। দক্ষিণখান থানা ওসি তপন কুমার সাহা জানান, ওই অভিযান চলাকালে আত্মসমর্পণকারী ২ নারী, আত্মঘাতী ২ জন এবং পলাতক ৪ জনকে আসামি করা হয়েছে। শনিবার ভোররাতে পূর্বআশকোনার একটি তিনতলা ভবন ঘিরে অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে দুই শিশুকে নিয়ে বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন নিহত নব্য জেএমবির নেতা সাবেক মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শীলা এবং পলাতক জঙ্গিনেতা মাইনুল ইসলাম মুসার স্ত্রী তৃষ্ণা। এছাড়া ২ জন আত্মহত্যা করেন ও ৪ জন পালিয়ে যান।

No comments:

Post a Comment