Monday, December 26, 2016

চালককে গলা কেটে হত্যা করে ভ্যান ছিনতাই

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বউ বাজার এলাকায় মিজানুর রহমান মিজান (২৫) নামে ব্যাটারিচালিত এক ভ্যান চালককে গলাকেটে হত্যা করা হয়েছে।
দুর্বৃত্তরা তাকে হত্যার পর তার ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। মিজানুর রহমান পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের মোন্তাজ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মিজানুর রহমান কয়েকজন যাত্রী নিয়ে পীরগঞ্জ থেকে রোববার রাত ৮টার দিকে ধাপেরহাটের বউ বাজার এলাকায় পৌঁছে। এসময় যাত্রীবেশি দুর্বৃত্তরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মিজানুরকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়।

No comments:

Post a Comment