মাত্র
১০০ রুপি রেজিস্ট্রেশন ফি দিয়ে ভারতের নাগরিকত্ব লাভ করতে পারবেন
বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানের হিন্দু ও অন্য সংখ্যালঘুরা। আগে এ
ফি ছিল ১৫ হাজার রুপি। পিটিআই। খবরে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্র
মন্ত্রণালয় এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এ আইন
প্রযোজ্য হবে ওই তিন দেশের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি, খ্রিস্টানদের
ক্ষেত্রে। এছাড়া যারা দীর্ঘমেয়াদি ভিসায় ভারতে বসবাস করছেন তাদের ক্ষেত্রেও
এ আইন প্রযোজ্য হবে। তবে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান বাদে অন্য
কোনো দেশের সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্ব নিতে চাইলে রেজিস্ট্রেশন ফি দিতে
হবে ১০ হাজার রুপি।
অন্যদের ক্ষেত্রে তা ১৫ হাজার রুপি। ভারতের নাগরিকত্ব
আইন-২০০৯ এর বিভিন্ন ধারা-উপধারা সংশোধন করে এসব পরিবর্তন আনা হয়েছে। নতুন এ
আইনে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের
ভারতীয় নাগরিকত্ব লাভ করতে শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুগত্য প্রকাশ করতে হবে।
এ শপথ হতে হবে কালেক্টর, ডেপুটি কমিশনার অথবা জেলা ম্যাজিস্ট্রেটের সামনে।
তারা যদি উপস্থিত না থাকেন তাহলে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের সামনে শপথ
নিতে হবে।

No comments:
Post a Comment