বিশ্বের
সবচেয়ে বেশি তাপ প্রতিরোধী বস্তুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। দীর্ঘ
গবেষণার পর এটি আবিষ্কার করেছেন ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের গবেষকরা। নতুন
পদার্থটি প্রায় ৪ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও অবিকৃত থাকে বলে দাবি
করেছেন তারা। কলকাতা টোয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সব তাপ
প্রতিরোধী পদার্থই কোনো না কোনো ধাতুর কার্বাইড ?যৌগ। ধাতুর সঙ্গে বিক্রিয়া
করে ম্যাজিক দেখায় কার্বন।
এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। গবেষকরা
ট্যান্টালাম নামে ধাতুর কার্বাইড ?যৌগের সঙ্গে হাফনিয়াম নামে ধাতুর
কার্বাইড মিশিয়ে তৈরি করেছেন নতুন পদার্থটি, যা ৩ হাজার ৯০৫ ডিগ্রি
সেলসিয়াস তামপামাত্রায়ও গলে না। পদার্থটি হাইপারসনিক মহাকাশ?যানের
টেম্পারেচার জ্যাকেট তৈরি করতে কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। তবে সমস্যা
একটাই- ট্যান্টালাম ও হাফনিয়াম পৃথিবীতে দুর্লভ।

No comments:
Post a Comment