যুক্তরাষ্ট্রের
সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ছুরিকাঘাতে
মনোবিজ্ঞান বিভাগের এক অধ্যাপক প্রাণ হারিয়েছেন। স্থানীয় পুলিশের বরাত
দিরয়ে মিরর জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের
ঘটনায় লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ছাত্রকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে সন্দেহভাজন ছাত্রকে
সেখানে দেখা যায়। পরে তাকে আটক করা হয়। টার্গেট করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়
বলে জানিয়েছে পুলিশ। এতে অন্যদের ভয় পাবার কিছু নেই বলেও আশ্বস্ত করা
হয়েছে। এদিকে এক খুদেবার্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশি তদন্তে
সহযোগিতা করার জন্য ক্যাম্পাসের সিলি জি মাড বিল্ডিং থেকে
শিক্ষক-শিক্ষার্থীদের দূরে থাকার নির্দেশনা দিয়েছে।

No comments:
Post a Comment