Tuesday, December 27, 2016

নৌকায় ফুটবল দলের মাতলামি, ডুবে নিহত ৯

উগান্ডায় ফুটবল দল ও সমর্থকদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৩০ জন তলিয়ে গেছে। খবর বিবিসির পুলিশ জানিয়েছে, লেক আলবার্টে ডুবে যাওয়া নৌকাটিকে ধারণ ক্ষমতার চেয়ে ৪৫ জন যাত্রী বেশি ছিল। পরে স্থানীয়দের সহায়তায় ৯ জনের লাশ ও ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশের কমান্ডার জন রুতাগিরা বার্তাসংস্থা এএফপিকে জানান, নৌকার অধিকাংশ যাত্রীই ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন। বুলিশা জেলার ওই ফুটবল দলটি বড়দিন উপলক্ষে হোইমা জেলায় একটি ফুটবল ম্যাচ খেলার জন্য যাচ্ছিল। লেক আলবার্টসহ আফ্রিকার অন্যান্য অংশেও নৌকা দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। প্রায়ই নাজুক নৌকা যানগুলো অনেক বেশি মানুষ ও মালামাল বোঝাই করে থাকে। গত ১০ নভেম্বর দেশটির পশ্চিমাংশে অবস্থিত লেক আলবার্টে এক নৌদুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়।

No comments:

Post a Comment