Saturday, December 24, 2016

‘মেসিকে কোচিং করানো সহজ’

লিওনেল মেসিকে সামলানো নিশ্চয় অনেক কঠিন? আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজা জানিয়ে দিলেন, ‘মোটেই না’। বরং বার্সেলোনা ফরোয়ার্ডকে কোচিং করানো খুব সহজ। সময়ের সেরা ফুটবলার তিনি। ফুটবলবিশ্ব লিওনেল মেসিতে বুঁদ। এত বড় মাপের খেলোয়াড়কে কোচিং করানোটা তো যে কোনো কোচের জন্যই চ্যালেঞ্জ। আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজা অবশ্য মোটেও তেমনটা মনে করেন না।
তার মতে, মেসিকে কোচিং করানো খুব সহজ। কিছুদিন আগে গুঞ্জন ছিল, আর্জেন্টিনা দল নাকি নিজে নির্বাচন করেন মেসি। তাতে কোচের ভূমিকা থাকে সামান্য। সেই গুঞ্জন অবশ্য উড়িয়ে দিয়েছিলেন বাউজা। তার কাছে জানতে চাওয়া হয়েছিল মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতার বিষয়ে। ‘রেডিও রিভাদাভিয়া’র প্রশ্নের উত্তরটা দিয়েছেন বাউজা এভাবে, ‘কোচের জন্য মেসি হল সবচেয়ে সহজ খেলোয়াড়। ওর সঙ্গে কাজ করাটা খুবই সহজ। কারণ ও সবসময় দলের ভালো করার চেষ্টা করে।’ ওয়েবসাইট।

No comments:

Post a Comment