Monday, December 12, 2016

বান্দরবনের লামা আজিজনগরে চোলাই মদ উদ্ধার আটক -১

মোঃ সেলিম উদ্দিন, লামা প্রতিনিধিঃ বান্দরবান জেলাধীন লামা উপজেলার আজিজনগর হেডম্যান পাড়া থেকে চোলাই মদ পাচারকালে মোঃ জাহেদ (২০) নামে এক জনকে আটক করে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ লিয়াকত আলী। সে পার্শবর্তী চুনতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ সাতঘর নয়াপাড়ার শাহ আলমের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টায় আজিজনগর মার্মা পাড়া থেকে স্কুল ব্যাগ করে চোলাই মদ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজিজনগর ক্যাম্প ইনচার্জ লিয়াকত আলী ভাইয়া সুপার মার্কেটের বিসমিল্লাহ ষ্টোর এর সামনে আনুমানিক ২০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেন। যার মূল্য চার হাজার টাকা। মদ আটকের ঘটনার সত্যতা স্বীকার করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

No comments:

Post a Comment