Saturday, December 24, 2016

নতুন বিজ্ঞাপনে উর্মিলা

এক বছর পর আবারও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করলেন উর্মিলা শ্রাবন্তী কর। একটি বহুজাতিক কোম্পানির মাইক্রো ওভেনের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের কোক ফ্যাক্টরিতে বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে। এ প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘নতুন বিজ্ঞাপনটিতে কাজ করে ভীষণ ভালো লেগেছে। এর কনসেপ্ট আমার কাছে একেবারেই নতুন মনে হয়েছে।
অনেক কষ্ট করে কাজটি করেছি। তাই কাজটি নিয়ে খুবই আশাবাদী।’ এদিকে গত বছর উর্মিলা সর্বশেষ একটি সরিষার তেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। অন্যদিকে পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকগুলো হচ্ছে সৈয়দ শাকিলের ‘সোনার শেকল’, নজরুল ইসলাম রাজুর ‘সানফ্লাওয়ার’, এজাজ মুন্নার ‘আস্থা’ ও ‘বেটার হাফ’ এবং সাখাওয়াতের ‘মেঘে ঢাকা শহর’। প্রতিটি নাটকেই তাকে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাচ্ছে।

No comments:

Post a Comment