Thursday, December 29, 2016

লামার আজিজনগরে র‌্যাবের অভিযান, মদ সহ সরঞ্জাম জব্দ , আটক ১

লামার আজিজনগরে র‌্যাবের অভিযান, মদ সহ সরঞ্জাম জব্দ , আটক ১
মোঃ সেলিম উদ্দিন, লামা(বান্দরবান) প্রতিনিধিঃ 
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর হেডম্যান পাড়াতে বিশেষ অভিযানে ১ লক্ষ ৭০ হাজার লিটার চোলাই মদের উপকরণ ও ১ হাজার লিটার চোলাই মদ সহ সরঞ্জামাদি জব্দ করে ধ্বংস করেছে কক্সবাজার র‌্যাব- ৭। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে টানা ৫ ঘন্টা আজিজনগর ইউনিয়নের হেডম্যান পাড়ায় মদের আস্তানায় অভিযান চালানো হয়। বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমা বিনতে আমিন নেতৃত্বে র‌্যাব- ৭ এর কক্সবাজার লেফন্টেন কমান্ডার আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে উৎপাদনকারীরা পালিয়ে যাওয়ায় সময় উথোয়াই উ খয়(৫০)নামে একজনকে আটক করে।
বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাাজিষ্ট্রেট নাজমা বিনতে আমিন  সাংবাদিকদের জানান, হেডম্যান পাড়া ঘিরে রেখে উপজাতি মদ উৎপাদনকারীদের ঘর থেকে ১লক্ষ ৭০ হাজার লিটার দেশিয় চোলাই মদের উপকরণ ও ১ হাজার লিটার চোলাই মদ সহ বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে মদ ও সরঞ্জাম গুলো নিবার্হী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে র‌্যাব-৭ এর কক্সবাজার লেফন্টেট কমান্ডার আশিকুর রহমান বলেন,  আজিজনগর হেডম্যান পাড়াতে চোলাই মদ সম্পূণ বন্ধ করা যায় সে লক্ষ্যে কাজ করে যাবে কক্সবাজার র‌্যাব-৭।

No comments:

Post a Comment