Sunday, December 18, 2016

অভয়নগরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

 যশোরের অভয়নগর উপজেলায় নাজমা বেগম (৩৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার শুভরাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাশুয়াড়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. মোক্তার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে শনিবার সকালে শুভরাড়া গ্রামের সরোয়ার মোল্যার দুই স্ত্রী ঝগড়ায় লিপ্ত হয়।
এক পর্যায়ে দ্বিতীয় স্ত্রী নাজমা বেগমকে স্বামী সরোয়ার মোল্যা, সতীন রেশমা বেগম এবং তার শ্বশুর মিলে বেধড়ক পিটায় এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে নাজমা বেগম গুরুতর আহত হন। এলাকাবাসী ওই দিন বিকালে নাজমা বেগমকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে শনিবার রাতে তাকে খুলনা মেডিকেল কলেজে (খুমেক) হাসাপাতালে স্থানাস্তর করা হয়। সেখানে গভীর রাতেই গৃহবধূ নাজমা বেগম মারা যান। এ ঘটনায় নিহতের ভাই মান্নান শেখ বাদী হয়ে রোববার সকালে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেছেন। নিহত গৃহবধূ নাজমা বেগমের লাশ যশোর মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিকে এ হত্যাকাণ্ডের পর এলাকা ছেড়ে পালিয়েছে আসামিরা। পুলিশ হত্যাকারীদের খোঁজ অব্যাহত রেখেছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

No comments:

Post a Comment